বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আনোয়ারুল হক। গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার আনোয়ারুল হককে ওই পদে নিয়োগ দেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষের কক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু হলের বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান আনোয়ারুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ত ম লোকমান হাকিম, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি দেবাশীষ শর্মা প্রমুখ।