বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ভাস্কর্য ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের এক নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বহিষ্কৃত নেতার নাম কবির হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের কথা জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

গত মঙ্গলবার ভাস্কর্য ইস্যু নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লেখা পোস্ট করেন কবির। ওই লেখায় তিনি বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন। তাই তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সৈয়দ আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কবির হোসাইনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন রোববার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ভাস্কর্য ইস্যু নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লেখা পোস্ট করেন কবির। ওই লেখায় তিনি বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন। তাই তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।