বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আদালতে মামলাটি করেন শীলমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস ছালাম। মামলার পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক ফেরদৌস ওয়াহিদ।
যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন সদর উপজেলার শীলমান্দির কিছমত বানিয়াদীর মতিউর রহমান (৫০), অলিউল্লাহ (৩৮) ও সিরাজ মিয়া ওরফে শের আলী (৪২)।