বঙ্গবন্ধুকে নিয়ে চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মজীবনের ওপর ১৫ দিনব্যাপী এক চিত্র প্রদর্শনী গতকাল শনিবার শুরু হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন গতকাল প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মেহেদি হাসান প্রমুখ।