বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাঙালির ইতিহাস অলীক, অবাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির গৌরব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্প-সাহিত্যসহ যাবতীয় কৃষ্টির ধারক ও বাহক। আর সহস্র বছরের বাঙালির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাঙালির ইতিহাস অলীক, অবাস্তব।’গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধেশ্বর মজুমদারের হূদয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন ও নেতাজি সুভাষচন্দ্র বসু পুরস্কার-২০০৯ প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে লিটল ম্যাগাজিন মসলিন এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ‘বাঙালির মুক্তির লক্ষ্যে যুক্তফ্রন্ট, ছয় দফা, অসহযোগ, সত্তরের সাধারণ নির্বাচন, সাতই মার্চসহ বঙ্গবন্ধুর অনেক আন্দোলন ও দিকনির্দেশনার পরিণতিতেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাগরিক।’অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জনকে নেতাজি সুভাষচন্দ্র বসু পুরস্কারে ভূষিত করা হয়।