প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় ওই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। এতে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. নোমান উর রশীদ প্রমুখ। গাজীপুর প্রতিনিধি|