বঙ্গবন্ধুকে স্মরণ, জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশে জঙ্গিবাদ থাকতে পারে না।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কক্সবাজার: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আলী হোসেন।

এ ছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শোক র‍্যালির আয়োজন করা হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দুপুরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার।

ফেনী: সকালে জেল রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জাহানারা বেগম, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শোক র‍্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে র‍্যালি শেষ হয়। সেখানে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

রাঙামাটি: সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এসপি মো. সাঈদ তারিকুল হাসান, পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী প্রমুখ। এর আগে রাঙামাটি সদর উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে শোক র‍্যালি বের করা হয়।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে পরিষদের মিলনায়তনে এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা হয়।

নোয়াখালী: সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনুপম বড়ুয়া। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসপি মো. ইলিয়াছ শরীফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন।

সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীসহ দলীয় নেতারা।

এদিকে অভ্যন্তরীণ বিরোধের কারণে সেনবাগ ও হাতিয়া উপজেলায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পৃথকভাবে পালন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

লক্ষ্মীপুর: বিকেলেশহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল প্রমুখ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে শোক র‍্যালি বের করা হয়। পরে নছির আহাম্মদ ভূঁইয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ এ কে এম শাহজাহান কামাল, এসপি আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী।

বান্দরবান: সকালে জেলা শহরের রাজার মাঠ থেকে শোক র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এদিকে দিবসটি উপলক্ষে শিশু একাডেমী ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।

এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টেকনাফ (কক্সবাজার): সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।

এদিকে টেকনাফ সাংবাদিক ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীনশাহ।

চকরিয়া (কক্সবাজার): লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

এদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদে, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং চকরিয়া পৌরসভার উদ্যোগে পৌর পরিষদের কার্যালয়ে গণভোজের আয়োজন করা হয়।

মহেশখালী (কক্সবাজার): সকালে মহেশখালীতে শোক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল আমিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবুল কালাম।

বাঘাইছড়ি (রাঙামাটি): সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে সেটি শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএনও মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা।

সাতকানিয়া (চট্টগ্রাম): বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‍্যালি বের করে মুক্তিযোদ্ধা সংসদের সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ড। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহের। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ উল্যাহ।

আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বের করা শোক র‌্যালি তৈলারদ্বীপ সরকারহাট এলাকা থেকে তৈলারদ্বীপ সেতু পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের অ্যাডহক কমিটির সদস্য এস এম আলমগীর চৌধুরী। পরে কাঙালিভোজের আয়োজন করা হয়।

পটিয়া (চট্টগ্রাম): পটিয়া পৌরসভা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। পৌরসভার মেয়র হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভা শেষে শোক র‌্যালি বের করা হয়। এর আগে দলীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ ছাড়া পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও আবুল হাসেম। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে সাংসদ দিদারুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের অনুসারীরা পৃথকভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছেন।

এস এম আল মামুন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন মো. হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মোস্তফা জামাল ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ মশিউল হক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীন আখতার, ডিনস কমিটির আহ্বায়ক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে।