বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জঙ্গিবাদ তৈরির চেষ্টা করা হয়: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন খন্দকার মোশতাক আর জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি খালেদা জিয়া ও বিএনপিকে খুনি, জঙ্গিদের উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা বলেও উল্লেখ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রোববার এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ তৈরির চেষ্টা করা হয়। সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখনো বিপদমুক্ত নয়। ...খালেদার দিকে তাকালে ’৭১ ও ’৭৫-এর খুনিদের ছবি দেখতে পাই। খালেদা ও বিএনপি খুনি, জঙ্গিদের উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা।’
শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও প্রেস কাউন্সিলের সদস্য সাংসদ এ কে এম রহমতুল্লাহ, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান।