বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল মোক্তাদির তোফায়েলকে সম্মাননা জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে রবির বাজার ক্লাব। এতে মৌলভীবাজার-২ আসনের সাংসদ মো. আবদুল মতিন প্রধান অতিথি ছিলেন।