বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জীবন-দর্শন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে হবে। গতকাল সোমবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। কারণ তাঁর কর্মকাণ্ড বাংলার মানুষের জীবনের প্রতিটি অধ্যায়কে স্পর্শ করে। অনুষ্ঠানে তিনি প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন।