সারা জীবন জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ এই মানুষটিকেই নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। তবে তারা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। এই আদর্শকে হৃদয়ে ধারণ করতে সবাইকে এগিয়ে যেতে হবে।
গতকাল পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে এক আলোচনা সভা ও স্মরণসভায় এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। সাঈদ খোকন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে মন্দা চলছে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতি হচ্ছে। কিন্তু একটি দল রাজনীতিতে ব্যর্থ হয়ে মানুষ হত্যায় মেতে উঠেছে৷
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ নূরুন নাহার বলেন, জ্ঞানবিজ্ঞান ও কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বঙ্গবন্দুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে হবে।