বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতি উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১০ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রশিদুজ্জামানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (মুর্যাল) নির্মাণের সিদ্ধান্ত হয়। পরিষদ চত্বরে স্থানীয় চিত্রশিল্পী নিহাররঞ্জন ভদ্রের করা নকশায় প্রতিকৃতিটি নির্মাণ করা হয়।