বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য রক্ষায় শক্ত থাকতে দিল্লির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বেকার হোস্টেলে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি রক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্ত থাকার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অল বেঙ্গল মাইনরিটি ইয়ুথ ফেডারেশনের (এবিএমওয়াইএফ) নেতৃত্বে ১৫টি সংগঠন সম্প্রতি বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি সরিয়ে ফেলার দাবি তুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সামনে রেখে পশ্চিমবঙ্গে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল মহলের অভিমত, শেখ হাসিনার বিরোধী কট্টরপন্থীরা হয়তো এ ধরনের দাবির পেছনে সক্রিয়। ইকোনমিক টাইমস