প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকসহ পাঁচ বিচারপতি গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করার পাশাপাশি বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের অপর চার বিচারপতি হলেন আপিল বিভাগের মো. মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি মো. শামসুল হুদা, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. ফারুক আহমেদ। এ সময় সেখানে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামাল উজ্জমান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক এস এম মুনীর লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।