বঙ্গবন্ধুর কবরে মজীনার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
গতকাল রোববার বেলা পৌনে তিনটায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মজীনা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর কবর ঘুরে দেখেন এবং সেখানে রক্ষিত বইয়ে সই করেন তিনি। বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে এর আগে তিনি খুলনা থেকে গোপালগঞ্জে আসেন।