বঙ্গবন্ধুর খুনি রাশেদের সম্পত্তি ক্রোক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরীর সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে ওই সম্পত্তি ক্রোক করতে সাইনবোর্ড টাঙানো হবে।
সূত্র জানায়, বঙ্গবন্ধু হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিষয়ে গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী রাশেদের সম্পত্তি ক্রোক করা হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা জানান, রাশেদ চৌধুরীর গ্রামের বাড়ি সোনাইমুড়ীতে তাঁর মালিকানাধীন স্থাবর সম্পত্তি ছিল না। যে সম্পত্তি রয়েছে তা তাঁদের আট ভাই ও এক বোনের যৌথ সম্পত্তি। ওই সম্পত্তির মধ্যে রাশেদের সম্পত্তি সরকারি সার্ভেয়ার দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।