বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে। ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার চলছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম আইনজীবী ভবন মিলনায়তনে আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আনোয়ারুল কবির, কাজী এনামুল হক, আবু মোহাম্মদ হাশেম, সুভাষ চন্দ্র লালা প্রমুখ।তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক কার্যকলাপের সমালোচনা করে বলেন, তিনি তাঁর দুর্নীতিবাজ ছেলেদের রক্ষা ও যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার জন্য এসব করছেন।মন্ত্রী সুবিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের আইনজীবীদের ভূমিকার প্রশংসা করেন।