বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে গোপালগঞ্জ শহরে গতকাল সোমবার মানববন্ধন করেছে ছাত্রলীগ। গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের প্রেসক্লাবের সামনে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শেষে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সঞ্চারকলিপি পেশ করা হয়।