বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে শেষ করে দেবে ভেবেছিল, তারা ভুলে গিয়েছিল আরও দুজন শেখ মুজিবের রক্ত বহন করছেন। তাঁরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা পলাতক, তাদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, শেখ হাসিনা তা অব্যাহত রেখে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটেছিল, খালেদা জিয়ার রাজনীতি দেখলেই এর উত্তর পাওয়া যায়।