বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গতকাল শুক্রবার পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। এ ছাড়া একই দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পঞ্চগড় জেলা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শেরেবাংলা পার্ক মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে গতকাল সকালে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা ছাত্রলীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ রায়হান প্রমুখ বক্তব্য দেন। পরে মানববন্ধন শেষে একই দাবিতে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।