কোম্পানীগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির আদেশ কার্যকর করার দাবি
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির আদেশ কার্যকর করার দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগ যৌথভাবে প্রায় ঘণ্টাব্যাপী ওই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুদ্দিন নোমান, পৌর ছাত্রলীগের সভাপতি শওকত আজিম, সাধারণ সম্পাদক গোলাম হায়দার, সরকারি মুজিব কলেজের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে। না হয় ছাত্রলীগ বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির আদেশ কার্যকর করার দাবিতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেবে। মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি সঞ্চারকলিপি দেন।