বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির (অন্য সাত আসামি পলাতক) দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। দণ্ডপ্রাপ্তদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হবে মর্মে কোনো কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে না পৌঁছানোয় তারা এ প্রক্রিয়া চালাচ্ছে।গতকাল বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, এর মধ্যে দণ্ডিতদের মৃত্যু পরোয়ানা জানানো হয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে তাঁরা আবেদন করতে পারেন ১০ জানুয়ারির মধ্যে। তবে এখনো এ ধরনের কোনো আবেদন তাঁদের হাতে আসেনি।