বঙ্গবন্ধুর খুনির সম্পত্তির দখল নিয়েছে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর খুনি সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদুল ইসলাম ওরফে ক্যাপ্টেন মাজেদের মালিকানাধীন ও দখলীয় শত্রু সম্পত্তি (ভিপি সম্পত্তি), ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর গতকাল মঙ্গলবার দখলে নিয়েছে সরকার।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তিনটি মৌজায় প্রায় ৪ দশমিক ৫১ একর বা ৪৫১ শতক জমি আছে ক্যাপ্টেন মাজেদের। গত বছর ২৪ জুলাই ওই জমি কাগজে-কলমে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করে ভোলা জেলা প্রশাসন। এ ছাড়া, কুতুবা মৌজায় ১৪টি দোকান এবং বাটামারা ও কুড়ালিয়া মৌজায় তাঁর দুটি বাড়ি আছে।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, গতকাল সকালে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ রায় চৌধুরীর নেতৃত্বে এ দখল প্রক্রিয়া চালানো হয়।