বঙ্গবন্ধুর চীন সফরের দুর্লভ ছবি প্রধানমন্ত্রীকে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও পঞ্চাশের দশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের সময় তোলা কয়েকটি দুর্লভ ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন। খবর বাসসের।বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝাং জিয়াই গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এসব ছবি হস্তান্তর করেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।