বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর পাল্টাপাল্টি মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার অভিযোগ তুলে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা যশোর শহরে মিছিল ও সমাবেশ করেছেন। এদিকে ছাত্রলীগের আরেক অংশ ওই অংশের নেতা-কর্মীদের ছবি ভাঙচুরের জন্য দায়ী করে শহরে পাল্টা মিছিল করেন। গত শুক্র ও শনিবার এ ঘটনা ঘটে। মিছিল থেকে ছাত্রলীগের ওই অংশের নেতা-কর্মীরা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ও শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাসের অপসারণের দাবি জানান।ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফয়সল খান অভিযোগ করেন, ভৈরব নদের তীরের ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় থেকে গত শুক্রবার একটি বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছাত্রলীগের কর্মী রিয়াদকে গ্রেপ্তারের সময় উপপরিদর্শক সন্তু বিশ্বাস তাঁকে মারপিট করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন। মূলত ছবি ভাঙচুরের প্রতিবাদেই কোতোয়ালি থানার ওসি ও উপপরিদর্শক সন্তু বিশ্বাসের অপসারণ দাবি করা হয়েছে।ওসি মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ‘রিয়াদকে ধরে আনার পর ফয়সল খান থানায় এসে তাঁকে ছেড়ে দিতে বলেন। তাঁর অনুরোধ না রেখে আমি রিয়াদকে আদালতে চালান করে দিই। এতে ফয়সল ক্ষিপ্ত হয়ে পুলিশের ডিউটি রুমে (পুলিশের দায়িত্ব পালন করা কক্ষ) গিয়ে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাসকে বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফাঁসানো হবে হুমকি দিয়ে আসেন। পরে দেখি তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করে আমাদের অপসারণের দাবি জানাচ্ছেন।’ছাত্রলীগের অপর অংশ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের জন্য ফয়সল খানসহ তাঁর অনুসারীদের দায়ী করে গত শনিবার দুপুরে শহরে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে।ছবি ভাঙচুর করে পুলিশকে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে ফয়সল খান বলেন, ‘আমরা যাঁরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাঁরা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করার মতো ন্যক্কারজনক কাজ করতে পারি না।’