বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে নীলফামারী সদর উপজেলার দুহুলী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচারের দাবিতে গতকাল বুধবার সকালে মানববন্ধন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা নীলফামারী-জলঢাকা সড়কের দুহুলীতে এ কর্মসূচি পালন করেন।শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নির্বাচিত অভিভাবক সদস্যদের মতামত না নিয়ে সুকৌশলে তাঁর চাচাতো ভাই সহিদুল ইসলামকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঘোষণা দেন। প্রধান শিক্ষক প্রতিপক্ষকে ফাঁসাতে তাঁর অফিস কক্ষের বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিনই পাল্টাপাল্টি দুটি মামলাও হয়।অভিভাবক সদস্য দিনারুল ইসলাম বলেন, গত ২৯ জুন সভাপতি নির্বাচনের জন্য বেলা একটায় ডাকা হয়। কিন্তু একটার সময় স্কুলে এসে দেখি তালা ঝুলেছে। পরে জানতে পারি, প্রধান শিক্ষক তাঁর চাচাতো ভাই সহিদুলকে সভাপতি ঘোষণা দিয়েছেন। প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তে সভাপতি নির্বাচন করা হয়েছে। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের কথা অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, আন্দোলনকারীরা ভাঙচুর করেছে।জেলা শিক্ষা কর্মকর্তা রোকশানা বেগম বলেন, আমি লিখিত অভিযোগ পাওয়ার পর গতকাল চিঠি দিয়েছি।