বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন কলকাতা ও আগরতলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং বাংলাদেশের জাতীয় শিশু দিবস গতকাল শুক্রবার উদ্যাপন হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলায়।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তিতে মাল্যদান, বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।