বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আইডিয়াল কলেজে গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে।
কলেজ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল কুদ্দুস। এতে কলেজের ৫০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান হোসেন মনসুর সভাপতিত্ব করেন। বিকেলে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, তাড়াশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হক প্রমুখ।