বঙ্গবন্ধুর জন্মদিনে ফেনীতে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিশু সমাবেশ ও শোভাযাত্রা হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ এবং শিশু দিবসের তাৎপর্যসহ শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ বিষয়ে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। দুপুরে ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।