বঙ্গবন্ধুর জন্মদিনে বিনা মূল্যে সরকারি হাসপাতালে সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন উপলক্ষে সারা দেশের সরকারি হাসপাতালগুলো বিনা মূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেবে। কাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনা মূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হবে।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। গত বছরও বঙ্গবন্ধুর জন্মদিনে সব জেলা, উপজেলা এবং ইউনিয়ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

এ ছাড়া কাল ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেবেন।