বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটি। শিল্পী সমরজিৎ রায় চৌধুরী গতকাল শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন।অনুষ্ঠানে ১৫ আগস্ট অনুষ্ঠিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামচারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ সারাহ বেগম কবরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, শিল্পী জামাল আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ বক্তব্য দেন।