বঙ্গবন্ধুর দুর্লভ ছবির প্রদর্শনী করবে ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর দুর্লভ ছবি নিয়ে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী বৃহস্পতিবার থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রদর্শনী শুরু হবে। শনিবার রাত ৮টায় প্রদর্শনী শেষ হবে।

আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির মেয়র আনিসুল হক এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীতে প্রবেশের জন্য দর্শনার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। এ ছাড়া প্রদর্শনীটি নতুন প্রজন্মকে উৎসর্গ করার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উদ্বোধনের দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এর পর শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং শনিবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে ১৫০টি ছবির প্রদর্শন করা হবে। এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্য প্রদর্শনীর সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা রিকশা চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।