বঙ্গবন্ধুর নামে চেয়ার প্রবর্তনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক কৃষ্ণা বসু, সুরঞ্জন দাস, অমিয় চৌধুরী প্রমুখ। কলকাতা প্রতিনিধি