বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে শাস্তি কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবির মধ্য দিয়ে শুরু হয়েছে শোকের মাস। শনিবার মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করে একদল সেনাসদস্য। এরপর থেকেই আওয়ামী লীগ আগস্টকে শোকের মাস ঘোষণা করে নানা কর্মসূচি পালন করে আসছে।শনিবার মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল এবং বঙ্গবন্ধু জাদুঘর চত্বরসহ সব জেলা ও উপজেলা শহীদ মিনারে যুবলীগের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু হয়।সকাল সাড়ে ১০টায় শ্রমিক লীগের উদ্যোগে রাজধানীতে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। যুবলীগ বিকেল পাঁচটায় আরেকটি শোকযাত্রা করে। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচি নিয়েছে। সেদিন বিকেলে আবাহনী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।৯ আগস্ট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বঙ্গবন্ধু এভিনিউয়ে। ১০ আগস্ট সহযোগী সংগঠনগুলো আলোচনা সভার আয়োজন করবে।