বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি ৩২ নম্বরে গতকাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। পাশে বঙ্গবন্ধুর নাতি এবং মেয়ে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক  l ছবি: ফোকাস বাংলা
ধানমন্ডি ৩২ নম্বরে গতকাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। পাশে বঙ্গবন্ধুর নাতি এবং মেয়ে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক l ছবি: ফোকাস বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল সোমবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এ শ্রদ্ধা জানান।
জাদুঘরের কর্মকর্তারা জানান, জাদুঘরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে স্বাগত জানান শেখ মুজিবুর রহমানের নাতি এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক। এ সময় তিনি এ জাদুঘর সম্পর্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে অবহিত করেন। কিম প্রায় ৫০ মিনিট ধরে জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
সাবেক শিক্ষাসচিব এবং জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।