বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফা দাবি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকেও তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসের।এ সময় অন্যান্যের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও আবুল হাসানাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা দাবির পক্ষে তীব্র গণ-আন্দোলন গড়ে উঠেছিল। ছয় দফা দাবিতে ডাকা হরতালে এই দিন মনু মিয়া, আবুল হোসেনসহ ১১ জন শ্রমিক গুলিতে প্রাণ হারান।নিরুপমা রাওয়ের সাক্ষাৎ: সফররত ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ , ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রজিত মিত্তার উপস্থিত ছিলেন।