বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। রোববার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতীয় হাইকমিশনের টুইটে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের শোকে ভারত সমব্যথী। বঙ্গবন্ধু যে মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছিলেন, আমরা তা রক্ষায় অনুপ্রাণিত হয়েছি।’
ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তাঁর টুইটে লিখেছেন, ‘ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছি। খুনিরা বাংলাদেশ নামের রাষ্ট্র কিংবা মহান এ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল্যবোধকে গুঁড়িয়ে দিতে পারেনি।’