বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা রক্তদান করেন।