বঙ্গবন্ধুর সহকারী প্রেসসচিব বাদশা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন বঙ্গবন্ধুর সহকারী প্রেসসচিব ও খ্যাতনামা সাংবাদিক আমিনুল হক বাদশা (৭৭)। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লন্ডনের ওয়ার্পিংটন হাসপাতালে নিউমোনিয়াজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাদশা বেশ কয়েক বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন।

ষাটের দশকে শেখ মুজিবের সহকারী প্রেসসচিব নিযুক্ত হয়েছিলেন তরুণ বাদশা। কুষ্টিয়ার সন্তান বাদশার জীবনের বড় একটা সময় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর সঙ্গে কাটিয়েছেন।

আমিনুল হক বাদশা সাংবাদিকতার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন। তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হৃদয়ে বিষাদ সিন্ধু, স্মৃতির পাতায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব।