বঙ্গবন্ধুর বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত অধ্যয়ন, গবেষণা ও লেখালেখিবিষয়ক সংগঠন ‘পেন ক্লাব’ গতকাল সকালে সিলেট নগরের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বই বিতরণ করেন। পরে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগমের সভাপতিত্বে ও পেন ক্লাবের সমন্বয়ক আসিফ আজহারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তিনি শিক্ষার্থীদের ছোট থাকতেই দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।