বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হবে। বঙ্গবন্ধুর এ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ উপাচার্য হিসেবে তাঁর মেয়াদের মধ্যেই নেওয়া হবে।
গতকাল শনিবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভায় ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ: ফিরে দেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন পর্ষদের সভাপতি অধ্যাপক মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।