বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাটের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার তাঁর নির্বাচনী এলাকা চারঘাটের (রাজশাহী-৬) মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সহসভাপতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

চারঘাটের মুক্তিযোদ্ধারা ছাড়াও চারঘাট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।