বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএফপির সপ্তাহব্যাপী কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। তথ্যসচিব মরতুজা আহমদ গত বুধবার ডিএফপিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন।
৯ আগস্ট থেকে ডিএফপির মাল্টিপারপাস হলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত সচিত্র বাংলাদেশ, কিশোর মাসিক পত্রিকা নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলিরকয়েক বছরের আগস্ট সংখ্যা নিয়ে ডিএফপি প্রাঙ্গণে আরেকটি প্রদর্শনী এই সাত দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্রের ডিজিটাল প্রদর্শনীও সপ্তাহব্যাপী চলবে। বিজ্ঞপ্তি