প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর (বিএসআরআই) বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ইনস্টিটিউটের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএসআরআইয়ের মহাপরিচালক খলিলুর রহমান। বিএসআরআই সূত্র জানায়, বিনা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর ম্যুরালটি তৈরি করেছেন দেশের খ্যাতিমান ভাস্কর্যশিল্পী মৃণাল হক। ম্যুরালটি বিএসআরআইয়ের প্রধান ফটকের সামনে স্থাপন করা হবে। ম্যুরালের পারিপার্শ্বিক ভাস্কর্য করেছেন বিএসআরআইয়ের শিল্পী কাজী শ্রেষ্ঠত্ব প্রত্যাশা। খলিলুর রহমান জানান, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহযোগিতায় এ কাজ করা হচ্ছে। আগামী পয়লা বৈশাখে ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।