প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রেজাউল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমান, দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন প্রমুখ। ম্যুরাল উদ্বোধন শেষে বিশেষ দোয়া করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।