প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এ ম্যুরাল নির্মাণ করা হয়েছে। কাল বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ম্যুরাল উদ্বোধন করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী শাহ্ মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, জাতির জনকের ম্যুরাল নির্মাণের কাজ গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। ১৫ ফুট উঁচু ও ১০ ফুট প্রস্থের এই ম্যুরাল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২২ লাখ টাকা। শ্বেতপাথর ও গ্রানাইট দিয়ে ম্যুরালটি তৈরি করা হয়েছে।