প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর উন্মোচন করেন। এরপর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।