বঙ্গবন্ধুর ম্যুরাল ও ফোয়ারা হবে ফরিদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর মু্যর‌ালসহ যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের একটি ড্যান্সিং ফোয়ারা নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গত শনিবার বিকেলে ফরিদপুর শহরের বদরপুরে অবস্থিত এলজিইডি ভবন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
শ্যামা প্রসাদ বলেন, এ ছাড়া ফরিদপুর শহরের বুক চিরে প্রবাহিত কুমার নদের দুই তীরের সৌন্দর্য বাড়ানোসহ চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ফরিদপুরের বোয়ালমারী ও মাগুরার মোহাম্মদপুরের মধ্যে মধুমতী নদীর ওপরে ৫৯ কোটি টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। আলফাডাঙ্গা, কাশিয়ানী ও ভাটিয়াপাড়ার মধ্যে বারাসিয়া নদীর ওপরও সেতু নির্মাণ করা হবে।
মতবিনিময় সভায় ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরিফুজ্জামান ছাড়াও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন উপস্থিত ছিলেন।