বঙ্গবন্ধুর সঙ্গে কারও তুলনা হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম ও লাখো মানুষের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ বিজয় লাভ করে। স্বাধীন দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর সঙ্গে কারও তুলনা হতে পারে না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাঙালি জাতির ইতিহাস অসাম্প্রদায়িক চেতনার দর্শনের ওপর দাঁড়িয়ে আছে। এ দর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা তুলে ধরতে হবে। বিরোধী শক্তিরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তাদের রুখতে হবে।বিজয় মেলা উদ্যাপন কমিটির উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।