বঙ্গবন্ধুর সমাধিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে হেলাল-মতিন প্যানেল নির্বাচনী প্রচার শুরু করেছে। গত শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই প্যানেলের ৪১ প্রার্থী প্রচার শুরু করেন। প্যানেলের প্রধান হেলাল মোর্শেদ খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আগ মুহূর্তে এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি টেলিভিশন প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আবেদন জানান। বিজ্ঞপ্তি।